1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় মাদক খুঁজতে গিয়ে মিললো অস্ত্র, তরুণ গ্রেপ্তার

  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

চকরিয়ায় মাদক খুঁজতে গিয়ে মিললো অস্ত্র, তরুণ গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে মাদক খুঁজতে গিয়ে বন্দুক, দা, ছোরা ও গুলিসহ আব্দুল মান্নান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জুন)

ভোর সোয়া ৪ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল গ্রামের জনৈক আরিফুর রহমান আরিফের বসতঘর থেকে অস্ত্রসহ মান্নানকে গ্রেপ্তার করা হয়। ওইসময় কৌশলে পালিয়ে যায় আরিফ।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার। তিনি বলেন, ‘গোপন সূত্রে খবর মেলে ফাঁসিয়াখালীর আরিফের বসতঘরে মাদক বেচাকেনা হচ্ছে।

এ খবর পেয়ে রবিবার ভোরে উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আল ফোরকানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরিফুর রহমান আরিফ। ওইসময় তার বসতঘর থেকে একই এলাকার মৃত মোহাম্মদ হারুনের ছেলে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানের সময় ঘর থেকে উদ্ধার হয় একটি দেশীয় বন্দুক, একটি কুড়াল, পাঁচটি দা, দুইটি ছোরা, দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও দশটি ধূসর বর্ণের গোলাকৃতি সিসাখন্ড।

রবিবার বিকেলে ধৃত ও পলাতক দুইজনকে আসামি করে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার আব্দুল মান্নানকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews