1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক খুন

  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

চকরিয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক খুন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ খারাপ মন্তব্য) প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ দরবেশ কাটা স্টেশনে এ ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার হোসেন ওই ওয়ার্ডের উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, প্রায় ৬ মাস আগে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে হাতে কামড় দেয়।

এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা ফরমান। এই জরিমানার টাকাও পরিশোধ করে নাসির উদ্দিন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দরবেশ কাটার একটি কামারের দোকানের সামনে বসে কয়েকজন আড্ডা দিচ্ছিলো। ওই সময় মোহাম্মদ এনামুল হকের ছেলে মো. আয়াজ উদ্দিন (২০) আনোয়ার হোসেনকে

‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমুলক কথা বলে ক্ষ্যাপায় ও উত্যক্তের এর প্রতিবাদ করে আনোয়ার। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে এনাম নিকটস্থ কামারের দোকান থেকে একটি ছুরি এনে আনোয়ারকে পরপর ছুরিকাঘাত করে।

ছুরিকাহত আনোয়ারকে উপস্থিত লোকজন স্থানীয় পল্লী চিকিৎসক সরওয়ারের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধের পর সরকারী হাসপাতালে নেওয়ার পরমর্শ দেওয়া হয়।

পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগ দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে জানান হাসপাতালে আনার আগেই আনোয়ারের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর জানাজানি হলে ছুরিকাঘাত করা আয়াজ উদ্দিন এলাকা ছেড়ে আত্নগোপনে চলে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তদন্ত আবদুল জব্বার ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

রবিবার ভোরে হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার। তিনি বলেন, লাশের কোমরের উপরে কিডনির পাশে দুটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেলে। এ ছাড়া মাথায়ও আঘাত রয়েছে।

নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, অনেক আগে আমার হাতে কামড় দেয়ার বিচারের বিষয় নিয়ে অপমান মূলক কথার প্রতিবাদ করায় আমার স্বামীকে হত্যা করেছে আয়াজ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক আবদুল জব্বার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছি। রবিবার (২৫ জুন) দুপুর ১ টা পর্যন্ত ঘটনাটি নিয়ে মামলা হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews