কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোঅকহিঙ্গা ক্যাম্পে পৃথক গুলাগুলির ঘটনায় হেড মাঝিসহ ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে।একজন গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে এনজিও সংস্থার তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) ভোর রাতে বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ কুতুপালং ২ ইস্ট ও ক্যাম্প ৩ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়াস্থ ১৪ এপিবিএনের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ।
গুলিবিদ্ধরা হলেন: বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ এর নুরুল আলম, কুতুপালং ২ ইস্ট এর রুহুল আমিন, ক্যাম্প-৩ এর হেড মাঝি নুর মোহাম্মদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রত্যাবাসনের পক্ষে যে সব রোহিঙ্গারা কথা বলে তাদের চিন্থিত করে হামলা চালাচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
সৈয়দ হারুন অর রশিদ আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিবিড় টহল ও গোয়েন্দা নজরদারি চলছে।

Leave a Reply