টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা অভিযানে চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৫১ বোতল বিদেশী মদ ও ২৮৪ ক্যান বিয়ার জব্দ করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার ২১ জুন ভোরে মাদকের একটি চালান মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করা হবে।
এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কতৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে ছেঁড়া দ্বীপ কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৭টি বাদামী রংয়ের পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৫১ বোতল বিদেশী মদ ও ২৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।
উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, বিদেশী মদ ও বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Leave a Reply