1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গুরুতর আহত ৩ মহেশখালীতে মাইক্রো-অটোরিক্সা সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

  • বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

গুরুতর আহত ৩ মহেশখালীতে মাইক্রো-অটোরিক্সা সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

কায়সার হামিদ মানিক,নিজেস্ব প্রতিবেদক কক্সবাজার :

কক্সবাজারের মহেশখালীতে হাইয়েস (মাইক্রোবাস) ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে লিটন পাল (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টায় চালিয়াতলি চিতাখুলী-মাতারবাড়ি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন পাল মহেশখালী উপজেলার পালপাড়া এলাকার অমল পালের ছেলে।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায় নি। সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে বদরখালী ফেরীঘাট থেকে একটি অটোরিক্সা গোরকঘাটা উদ্দেশ্যে ছেড়ে যায়। অটোরিক্সাটি চালিয়াতলি চিতাখুলা টানিং এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বদরখালী-চকরিয়া গামী হাইসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মাস্টার লিটন পাল নিহত হন। একইসঙ্গে তিনজন গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews