কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে উপজেলা সাবরাং ইউপির মুন্ডার ডেইল ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকার সমুদ্র সৈকতে অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


দুপুরে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান- স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখনো আমরা মৃতদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি।
তবে পরিচয় সনাক্তের কাজ করতে ইতোমধ্যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ আনুষঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই কে প্রেরণ করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হবে।


Leave a Reply