বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টেকনাফ পৌর এলাকা কায়ুকখালী পাড়ায় অভিযান চালিয়ে ৬৩ হাজার ইয়াবাসহ মো. আবুল বাশার নামে একজন মাদককারবারীকে আটক করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আবদুর রহমান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন কায়ুকখালী পাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল বাশারের বাড়ির আঙ্গিনায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ১৪ জুন সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপিস্থিতি বুঝতে পেরে মো. আবুল বাশার (৩৮) বাড়ি থেকে পালানের চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্য কর্তৃক ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে কোস্ট গার্ড এর আভিযানিক দল কর্তৃক উক্ত বাড়ির আঙ্গিনায় তল্লাশি করে লাকড়ির স্তপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১টি প্লাষ্টিকের বস্তা হতে ৬৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply