নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্ৰামের ২ মাদক ( ইয়াবা) কারবারীর মধ্যে মাদক বিক্রি করা কে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষে পক্ষের ২ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।
অভিযোগ সূত্রে জানা যায় গত ১১ জুন রবিবার রাত ১০,৩০ মিনিটের সময় করফা গ্ৰামের সুজন ও কনকের মধ্যে মাদক বেচাকেনার বিষয় নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়।
ওই ২ জন মাদক কারবারীরা হলেন লোহাগড়া উপজেলার করফা গ্ৰামের খান জাহানের ছেলে সুজন খান ও এক ই গ্ৰামের জিরু গাজীর ছেলে কনক গাজী। এলাকাবাসীরা বলেন সুজন একজন নিয়মিত মাদক কারবারি, দীর্ঘ দিন ধরে সে এলাকায় মাদক বিক্রি করে আসছে, তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
উক্ত বিষয় নিয়ে সুজন খানের সাথে কথা হলে তিনি বলেন আমি আগে মাদকের সাথে জড়িত ছিলাম বর্তমান আমি মাদক থেকে সরে আসছি,আমি ভালো হয়ে গেছি, সুজন খানের পরিবারের সাথে সুজন খানের সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেন সুজন খান আগে মাদকের সাথে জড়িত ছিল কিন্তু বর্তমানে সে মাদক কারবারি থেকে সরে আসছে এবং সে একটা চাকরির জন্য চেষ্টা করছে।
কনক গাজীর সাথে কথা হলে তিনি বলেন, আমি কোন ধরনের মাদক কারবারির সাথে জড়িত নাই, সরজমিনে গিয়ে খোজ খবর নিয়ে জানা যায়, কনক গাজী-সুজন খান কে দিয়ে দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য এনে এলাকায় বিক্রি করে আসছে। এবং মাদক বিক্রি করে কনক গাজী গড়ে তুলেছেন একটি মাঝারি ট্রাক ও একটি মাটি ও ইট বহন কৃত ট্রলি।

কনক গাজী বলেন,এটা মিথ্যা কথা আমি কোন প্রকার মাদক ব্যবসা করি না।
অথচ নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় লোক জন বলেন কনক গাজী একজন মাদকের ডিলার।
এবং এক ই গ্ৰামের মৃত্যু মহাসীন মীরের ছেলে নাজমুল মীর বলেন গত রবিবার রাত ১০,৩০ মিনিটের সময় আমি হঠাৎ এলাকার মধ্যে সুজন খান ও অন্য এলাকার অপরিচিত কিছু লোকজনের সাথে ইয়াবা কেনা বেচা করতে দেখতে পায়, তখন নাজমুল মীর সুজন খান কে বলেন, গ্ৰামের মধ্যে এ গুলো কি হচ্ছে? তখন সুজন খান ও নাজমুল মীরের মধ্যে কথা কাটাকাটির মধ্যে দিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষে ২ পক্ষের ২ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটানর পরের দিন কনক গাজীরা সুজন খানের বাড়ি ঘর ভাংচুর করে। এ বিষয়ে কোন পক্ষে ই মামলা হয়নি।
উক্ত বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ অগ্ৰভাগে কাজ করছে।
অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply