1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ‘চাঞ্চল্যকর ৬ খুন’ মামলার আরসার শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেপ্তার

  • সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ‘চাঞ্চল্যকর ৬ খুন’ মামলার আরসার শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,নিজেস্ব প্রতিবেদক কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘চাঞ্চল্যকর ৬ খুন’ মামলার এজাহারভুক্ত আসামি ও আরসার শীর্ষ সন্ত্রাসী সাব্বির আহমদ ওরফে লালুকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন পুলিশ।

রবিবার (১১ জুন) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আমির জাফর।

গ্রেপ্তার সাব্বির আহমদ ওরফে লালু উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের আব্দুল মোতালিবের ছেলে।

এপিবিএন জানায়, গ্রেপ্তার সাব্বির আহমদ ওরফে লালু মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ কমান্ডার। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ‘চাঞ্চল্যকর ৬ খুন’ মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ নানা অপরাধে উখিয়া থানায় ছয়টির বেশি মামলা হয়েছে।

২০২১ সালের ২২ অক্টোবর রাতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় দূর্বৃত্তদের সশস্ত্র হামলায় ৬ জন নিহত হয়। এ ঘটনার আরসার সন্ত্রাসীদের দায়ী করে আসছে আইনশৃংখলা বাহিনী ও রোহিঙ্গারা।

আমির জাফর বলেন, রবিবার মধ্যরাতে উখিয়া উপজেলার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ ব্লকের বাসিন্দা জনৈক হারুনের বসত ঘরের সামনে আরসার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি সাব্বির আহমদ ওরফে লালুসহ কতিপয় সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তল্লাশী করে তার কাছে একটি ওয়াকিটকি পাওয়া যায়।

গ্রেপ্তার আরসা,র শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মো. আমির জাফর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews