1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৯ জুন

  • রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৯ জুন

ঈদুল ফিতরের পর মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহার সময় ঘনিয়ে এসেছে। এ বছর কবে ত্যাগ ও মহিমার কোরবানির ঈদ হতে পারে— সেটির সম্ভাব্য তারিখ গণনা করেছেন জ্যোতির্বিদরা।

জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। এদিন আরবী বছরের ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস রোববার (১১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।

তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফাহর দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন পড়বে ২৮ জুন।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা উদযাপন করা হয়। এসব দেশ নিজেদের চাঁদ দেখা কমিটি বা সংস্থা রয়েছে।

যেগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, তুরস্ক এবং আফ্রিকার বেশিরভাগ মুসলিম সংখ্যালঘু দেশ।

ইসলামিক বিশ্বের পূর্ব দিকে আগামী ১৮ জুন কোনোভাবেই চাঁদ দেখা সম্ভব নয় এবং ইসলামিক বিশ্বেও এদিন খালি চোখে চাঁদ দেখা যাবে না।

তাই ধারণা করা হচ্ছে উপরোক্ত দেশগুলোতে ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ জুন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews