1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপর হামলা, আহত-৪ অস্ত্রসহ আরসা,র সদস্য আটক

  • শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপর হামলা, আহত-৪ অস্ত্রসহ আরসা,র সদস্য আটক

কায়সার হামিদ মানিক,নিজেস্ব  প্রতিবেদক  কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপর হামলা চালিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছে।তাৎক্ষণিক অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আরসা,র সদস্যকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১রাউন্ড গুলি ও ১টি ওয়াকিটকি উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত রোহিঙ্গা হলেন, উখিয়ার ১৯নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ তাহের এর ছেলে মোহাম্মদ আরাফাত (২৪)।

শনিবার (১০জুন) ভোরে উখিয়ার ১৯নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৪ ব্লকে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,৮ এপিবিএন এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আমির জাফর,নির্দেশে সহ অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বির তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এর নেতৃত্বে ভোর রাতে ক্যাম্প-১৯ এর এ/১৪ ব্লক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা পুলিশের উপর অর্তকিত আক্রমণ করে।

এতে ৪ জন পুলিশ সদস্য পা, হাঁটু, কোমড় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় পুলিশ আরসা সন্ত্রাসী সংগঠনের অস্ত্রধারী বিভিন্ন মামলার আসামী মোহাম্মদ আরাফাত (২৪) কে আটক করা হয়।

তার বিরুদ্ধে উখিয়া থানায় দুইটি হত্যা মামলা রয়েছে। আটক আরসা,র সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র মামলা রুজু করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews