1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

কায়সার হামিদ মানিক,নিজেস্ব প্রতিবেদক কক্সবাজার:

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া মোটরসাইকেল ও টমটম (ইজিবাইকের) সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল।

নিহত ইমারত মোল্লা (৩৮) যশোরের আবদুস সাত্তারের ছেলে। তিনি ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন।

আহতরা হলেন, রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার শাহাজাহান মিস্ত্রির ছেলে রিদুয়ান ও হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা গুরা মিয়ার পুত্র মোহাম্মদ আকতার এবং জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার ইজিবাইক চালক জয়নাল আবেদীন।

এসআই রেজাউল জানান, বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল ও ইজিবাইকের সামনের দিক। এতে ৪ জন আহত হয়।

ঘটনাস্থলে গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews