1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে মুক্তিপণ দিয়ে দুদিন পর ফিরলেন অপহৃত চার রোহিঙ্গা

  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

টেকনাফে মুক্তিপণ দিয়ে দুদিন পর ফিরলেন অপহৃত চার রোহিঙ্গা

কায়সার হামিদ মানিক,নিজেস্ব প্রতিবেদক কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফের আলীখালী পাহাড় থেকে দুদিন পর অপহৃত চার রোহিঙ্গা ফিরেছেন। এ জন্য তাদের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় মুক্তিপণ দেওয়ার পর তাদের ক্যাম্পের পাশে ছেড়ে দেওয়া হয়। ফেরত আসা অপহৃত চারজন হলেন,হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প-২৫ ব্লক ডি/২২/-এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২),

একই ক্যাম্পের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) জানান, সোমবার সন্ধ্যা দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকার মুক্তিপণ নিয়ে চার রোহিঙ্গাকে ছেড়ে দেয়। তাদের এনজিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এপিবিএন পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

এর আগে গত রবিবার সন্ধ্যায় ক্যাম্পের পাশে অপহৃত জাহাঙ্গীর আলমকে হাত বিচ্ছিন্ন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। খবর পেয়ে ক্যাম্পের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অপহরণকারীরা তাদের ছেড়ে দেওয়ার পর ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা।

তার দাবি, তিনি মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানেন না। তবে তিনি বলেন, হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews