1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাবার পরিচয়ে আওয়ামী লীগের রাজনীতির সময় শেষ : কক্সবাজারে হানিফ

  • সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাবার পরিচয়ে আওয়ামী লীগের রাজনীতির সময় শেষ : কক্সবাজারে হানিফ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

বাবার পরিচয়ে আওয়ামী লীগের রাজনীতি করার সময় শেষ বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ’বাবা ত্যাগী এবং দলের পরীক্ষিত নেতা হতে পারেন।

তাই বলে তার সন্তানরা সুযোগ-সুবিধা পাবেন এটা শেখ হাসিনা বিশ্বাস করেন না। তার কাছে পিতা যেমন পরীক্ষিত নেতা ছিলেন তার সন্তানরাও যেন পরীক্ষিত হন, এটা মূল্যায়ন করেন।

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের বাবা যশোর কেশবপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি উল্লেখ করে হানিফ বলেন, ’বাবা আওয়ামী লীগের নেতা বলে ছেলে যে একই আদর্শের সৈনিক হবেন তা কিন্তু না।

নির্বাচন এলেই দলের শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হবেন আর পিতার পরিচয় দিয়ে বেড়াবেন, এটা আর হবে না। দলের বিদ্রোহী প্রার্থী হয়ে পরে ক্ষমা চেয়ে দলে ফেরার দিন শেষ। যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা আর দলে আসতে পারবেন না।

সোমবার (৫ জুন) বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জুলি ও কুরি পদকপ্রাপ্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক তাপস রক্ষিতের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,

সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী, সাইমুম সরওয়ার কমল, কানিজা ফাতেমা আহমেদ, আশেক উল্লাহ রফিক, কউকের সাবেক চেয়ারম্যান ফোরকান আহম্মেদ, কেন্দ্রীয় নেতা প্রশান্ত ভুষন বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews