1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত: আহত ১

  • শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

উখিয়ায় ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত: আহত ১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রেজোয়ান নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

২ জুন (শুক্রবার) ভোর সাড়ে ৪ টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ই/১৪ এবং ১৫ ব্লক এলাকার মাঝামাঝি পাহাড়ের উপর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

নিহত মোঃ রেজোয়ান (২৫) ওই ক্যাম্পের এফ ৬ ব্লকের ১১৯ নং শেল্টারের হাসু মিয়ার ছেলে। আহত যুবক একই ক্যাম্পের ই-৮ ব্লকের ৭৮৫ শেল্টারের মো: নিজামের ছেলে আয়াস (২২)।

স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, শুক্রবার ভোরে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী দুইজন রোহিঙ্গাকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে । গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন এবং অপর গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় আছে।

এডিআইজি আরও বলেন,কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১৪ এপিবিএনের সদস্যরা উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews