1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহেশখালীতে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে টমটম উল্টে প্রাণ গেল চালকের

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মহেশখালীতে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে টমটম উল্টে প্রাণ গেল চালকের

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে যাত্রীবাহী টমটম (ব্যাটারিচালিত রিকশা) খাদে পড়ে চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও এক মহিলা যাত্রী। তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন। 

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়াস্থ ইউসুফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম নুরুল হাসেম (৩৮)। তিনি বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র। আহত মহিলার নাম সালমা খাতুন (৫০), তিনি নতুন বাজার এলাকার আবুল খায়েরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়- নতুন বাজার থেকে যাত্রী নিয়ে টমটমটি পানির ছড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় এক মাদ্রাসা শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে উল্টে যায় টমটমটি। এসময় চালক ও এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল হাসেমকে মৃত ঘোষণা করেন এবং সালমা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যায়। এই বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews