1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফ অস্ত্র,ইয়াবা নিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সলিমসহ গ্রেপ্তার-৩

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

টেকনাফ অস্ত্র,ইয়াবা নিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সলিমসহ গ্রেপ্তার-৩

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় কেন্দ্রিক বহু অপকর্মের হোতা এবং কিশোর গ্যাং লিডার সেলিম ডাকাতকে স্থানীয় সহযোগীসহ অস্ত্র, বুলেট ও ইয়াবার চালান নিয়ে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন ২৬ নম্বর নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের আই ব্লকের ৫৪১ নম্বর কক্ষের বাসিন্দা আবুল কালামের পুত্র নূর কামাল প্রকাশ মো. সলিম ডাকাত (২২) এবং স্থানীয় সহযোগী হ্নীলা উত্তর জাদিমোরা বৃটিশ পাড়ার মৃত নজির আহমদের পুত্র মো. ইসমাইল (২১)।

১ জুন বৃহস্পতিবার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল হ্নীলার জাফর মার্কেট বাজারের ‘মা মেডিকো’ ঔষধের দোকানের সামনে টেকনাফ-কক্সবাজারগামী রাস্তার উত্তর-পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর মাদক কারবারী অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়।

তারা র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল ধাওয়া করে ২৬ নম্বর নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের আই ব্লকের ৫৪১ নম্বর কক্ষের বাসিন্দা আবুল কালামের পুত্র নূর কামাল প্রকাশ মো. সলিম ডাকাত (২২) এবং স্থানীয় সহযোগী হ্নীলা উত্তর জাদিমোরা বৃটিশ পাড়ার মৃত নজির আহমদের পুত্র মো. ইসমাইল (২১) কে আটক করতে সক্ষম হয়।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা ব্যাগ এবং বস্তা তল্লাশী করে তাদের হেফাজত হতে ২টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি গুলির খোসা এবং ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত নূর কামাল প্রকাশ মো. সলিম একজন এফডিএমএন নাগরিক এবং কুখ্যাত ডাকাত সর্দার। সে টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের মূলহোতা এবং গড়ে তুলে ভয়ংকর কিশোর গ্যাং। তারা মাদক সেবন, কেনাবেচা, অপহরণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল।

ধৃত নূর কামাল প্রকাশ মো. সলিম ও তার সহযোগীরা অস্ত্রের মুখে সাধারণ রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় বাঙ্গালীদের জিম্মি করাসহ রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। অবশেষে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সর্দার নুর কামাল ও তার সহযোগী মোঃ ইসমাইল র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews