1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান ৯ লাখ পিচ ইয়াবাজব্দসহ ৫জন গ্রেপ্তার

  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান ৯ লাখ পিচ ইয়াবাজব্দসহ ৫জন গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার ভোরে এসব ইয়াবা জব্দ করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম সুমন বিকেলে ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), তাঁর মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১) ও হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।

র‍্যাব অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক মামলা রয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে র‍্যাবের একটি টিম টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় ২ লাখ ইয়াবাসহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে টেকনাফের হ্নীলা থেকে ৭ লাখ ইয়াবাসহ ফয়সাল ও এমরান ওরফে লাদেনকে গ্রেপ্তার করা হয়।

এক বছরের মধ্যে এটিই উদ্ধার করা ইয়াবার বড় চালান। গ্রেপ্তার ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে সোমবার রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে রশিদ আহমদ নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মাদক মামলায় সাজাপ্রাপ্ত এই আসামি ২২ বছর আত্মগোপনে ছিলেন। রশিদ ওই এলাকার হাজি আনোয়ারুল ইসলামের ছেলে। রশিদকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews