1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় বাসচাপায় আহত সহপাঠীর মৃত্যুর খবরে সড়কে শিক্ষার্থীরা

  • সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

চকরিয়ায় বাসচাপায় আহত সহপাঠীর মৃত্যুর খবরে সড়কে শিক্ষার্থীরা

কায়সার হামিদ মানিক,নিজেস্ব প্রতিবেদক কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় গুরুতর আহত রাকিবের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা। এরপর পরিবহন শ্রমিক প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে উপজেলা প্রশাসন।

দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাইক আরোহী রাকিব। তাকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ও পরে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিব উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

তার মৃত্যুর খবরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী।

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা রাকিবের মৃত্যুর ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, কলেজ গেট সড়কে গতিরোধক তৈরিসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

খবর পেয়ে আজ সোমবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও থানার ওসি ঘটনাস্থলে যান। তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে পরিবহন শ্রমিকদের প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে বসেন ইউএনও।

ইউএনও জেপি দেওয়ান বলেন, ‘শিক্ষার্থী নিহতের ঘটনাটি খুবই বেদনাদায়ক। দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়েছি। কলেজে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেছি। আশা করছি তাদের দাবি বাস্তবায়ন হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews