1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

  • সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে সাবারাংয়ের লবণ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার (২৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ আশিকানি লবণের মাঠ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এবং সাবরাং বিওপি থেকে অপর একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত এলাকায় গমন করে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

কিছুক্ষণ পর টহলদল ৪-৫ জন ব্যক্তিকে নাফনদী পার হয়ে বস্তা হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্যরেখা হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বস্তাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩টি বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করে।

পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পাচারকারীদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান।তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews