1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে ওআইসি- ক্যাম্পে ওআইসি প্রধান

  • সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে ওআইসি- ক্যাম্পে ওআইসি প্রধান

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন- ওআইসি’র মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

সোমবার (২৯ মে) সকালে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

এসময় তিনি রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।পরে ৪ এক্সটেনশন ক্যাম্পের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন ওআইসির এই প্রধান। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মীসহ ২৫ জন রোহিঙ্গা প্রতিনিধি।

এসময় তারা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ওআইসির মহাসচিবের কাছে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় ওআইসির প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানান পাশাপাশি রোহিঙ্গা সংকট ওআইসির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার বিষয় উল্লেখ তিনি বলেন প্রত্যাবাসনে সবসময় রোহিঙ্গাদের পাশে আছে মুসলিম বিশ্বের সংগঠনটি।

সভা শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, ওআইসি প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম তরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে।

শনিবার পাচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়াও ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ তম সমাবর্তনে বক্তব্য রাখবেন ওআইসির এই ১২ তম মহাসচিব।

দুপুর আড়াইটার দিকে ক্যাম্প পরির্দশন শেষে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews