1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ওআইসি মহাসচিব

  • রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ওআইসি মহাসচিব

কায়সার হামিদ মানিক :

পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। সফরের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে আগামীকাল সোমবার কক্সবাজারে আসবেন তিনি।

আগামীকাল সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর মুসলিম বিশ্বের বৃহত্তম সংগঠন ইসলামিক সহযোগী সংস্থার প্রধানকে অভ্যর্থনা জানাবে জেলা প্রশাসন। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের ব্যবস্থাপনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা করবে ওআইসির প্রতিনিধি দলকে বহনকারী গাড়িবহর।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় এ তথ্য জানায়। উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, কুতুপালংয়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যাবে প্রতিনিধিদলটি। সেখানে পৌঁছে ওআইসির ১২তম মহাসচিব মাঝি, ইমামসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ে অংশ নেবেন।

এ ছাড়া তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। বিকেলে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন আফ্রিকান রাষ্ট্র চাদের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গতকাল শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাহা।

বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি হিসেইন তাহা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন।

ওআইসি-প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews