1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজার পৌর নির্বাচনে ৭৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুক্রবার থেকে

  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌর নির্বাচনে ৭৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুক্রবার থেকে

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে শুক্রবার ২৬ মে সকাল ১০ টা থেকে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একইদিন বেলা ২ টা থেকে প্রার্থীরা তাঁদের প্রচারণা শুরু করবেন। বৃহস্পতিবার ২৫ মে ৭৭ জনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন।

 

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে বৃহস্পতিবার সম্মিলিত নাগরিক ফোরামের মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী সরওয়ার কামাল এবং ৫ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন জানান, কাউন্সিলর পদে যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাঁরা হলেন-৩ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান, ১১ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম ও রিদুয়ান রশিদ এবং ১২ নম্বর ওয়ার্ডে শামীম আহমদ।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে ৫ জন, ৪ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৫৬ জন সহ মোট ৭৭ জন চুড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন।

মেয়র পদে যাঁরা চুড়ান্ত তালিকায় রয়েছেন মাসেদুল হক রাশেদ (স্বতন্ত্র), জোসনা হক (স্বতন্ত্র), মো: মাহবুবুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ) জগদীশ বড়ুয়া (স্বতন্ত্র) এবং মো. জাহেদুর রহমান (ইসলামী আন্দোলন)। মোট ৫ জন।

 

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডে প্রার্থীরা হলেন শাহেনা আকতার ও ফাতেমা বেগম। মোট ২ জন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২ (৪, ৫ ও ৬) নম্বর এ প্রার্থীরা হলেন ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আক্তার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দীন। মোট ৬ জন।

 

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৩ (৭, ৮ ও ৯) এ প্রার্থীরা হলেন মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, জাহেদা আক্তার, ছালেহা আক্তার ও শাহীনা আক্তার শাহীন। মোট ৬ জন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪ (১০, ১১ ও ১২) এ প্রার্থীরা হলেন কোহিনুর ইসলাম ও নাছিমা আকতার। মোট ২ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১ এ প্রার্থীরা হলেন জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, এসআইএম আকতার কামাল আজাদ, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ, আবদুল মান্নান। মোট ৬ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০২৭৩ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ২ এ প্রার্থীরা হলেন এম. জাফর আলম হেলালী, মো. সাহাব উদ্দীন, শাহেদুল আলম, ফাতেমা শারমিন ও মিজানুর রহমান। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯১৬২ জন।

 

সাধারণ ওয়ার্ড নম্বর ৩ এ প্রার্থীরা হলেন করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান ও মোহাম্মদ আমিনুল ইসলাম। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬১৭৫ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ৪ এ প্রার্থীরা হলেন আবদু গফফার, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম,

মো. দিদারুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। মোট ৯ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮২৭৬ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ৫ এ প্রার্থীরা হলেন সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম,

 

গোলাম আরীফ লিটন ও মো. জীবন। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৮২৬ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ৬ এ প্রার্থীরা হলেন মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, ওমর সিদ্দিক ও জসিম উদ্দিন। মোট ৪ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৩ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ৭ এ প্রার্থীরা হলেন ওসমান সরওয়ার টিপু, শামশুল আলম, আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল ইসলাম ও জাফর আলম। মোট ৬ জন।

এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০১১১ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ৮ এ প্রার্থীরা হলেন বেলাল হোসেন, রাজ বিহারী দাশ ও উজ্জল কর। মোট ৩ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৩ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ৯ এ প্রার্থীরা হলেন হলেন জাহেদুল ইসলাম জাহেদ, মো. হেলাল উদ্দীন ও আবু ওবায়েদ্দীন নাছের।

 

মোট ৩ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৩৪৬ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ১০ এ প্রার্থীরা হলেন হলেন সালাহ উদ্দিন সেতু ও আবছার কামাল। মোট ২ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭০৩৮ জন। সাধারণ ওয়ার্ড নম্বর ১১ এ প্রার্থীরা হলেন হলেন নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম ও মো. মহিন উদ্দীন। মোট ৪ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬০০৫ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১২ এ প্রার্থীরা হলেন হলেন এমএ মনজুর, মো. এনামুল কবির, মো. শহিদুল ইসলাম শহীদ ও দিদারুল করিম। মোট ৪ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭১৮৪ জন।

আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews