1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

নড়াইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল :

বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৫ মে) নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপী “প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্স” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, বেশি টাকা খরচ করার মধ্যে কোন কৃতিত্ব নেই বরং টাকা সঞ্চয়ের মধ্যেই কৃতিত্ব এবং সুন্দর ভবিষ্যৎ নিহিত রয়েছে। এছাড়াও তিনি কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব ও সুফল সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের কষ্টার্জিত অর্থের অপব্যবহার না করার জন্য উৎসাহিত করেন।

পুলিশ সুপার মহোদয় আন্তর্জাতিক জঙ্গিবাদের ধারণা, কারণ ও প্রতিরোধ এবং দুর্নীতির কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোকপাত করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার অপরাধ, গন্তব্য দেশের আইন-কানুন, নিয়ম-নীতি, ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সচেতন হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।

নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব আবুল বাশার আল মামুন এর সভাপত্বিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার হলে এই “প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স” এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদেশগামী কর্মী ছাড়াও জনাব মোঃ নাসির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, জনাব মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, জনাব এনামুল কবীর টুকু, সভাপতি, প্রেসক্লাব, নড়াইল উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews