1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময়

  • শনিবার, ২০ মে, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময়

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষকদের সম্মানী ভাতা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে এবং শরীফ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব আগ্রাবাদের সহযোগিতায় শ্রী শ্রী হরি লীলামৃত ১৮টি স্কুলের শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। বিশেষ অতিথি ছিলেন শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শরীফ আশরাফুজ্জামান, রোটারীয়ান ফরিদা ইয়াসমিন, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম পালসহ অনেকে।

এদিকে মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি রূপকুমার মজুমদারের হত্যার বিচার দাবি করেন মতুয়া মিশনের নেতৃবৃন্দসহ বক্তারা। গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যায় নড়াইল শহর থেকে কমলাপুরের বাড়িতে ফেরার পথে রূপকুমারকে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সম্প্রতি দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলা আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া গ্রামের উত্তম দাস ও কমলাপুর গ্রামের বিপ্লব রায়। বক্তারা মতুয়া নেতা রূপকুমার মজুমদারের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। তাদের ফাঁসির দাবিতে সবাই আওয়াজ তোলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews