1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজার পৌর নির্বাচন বিএনপি-জামায়াতের ২০ নেতা ভোটের মাঠে

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌর নির্বাচনবি এনপি-জামায়াতের ২০ নেতা ভোটের মাঠে

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৬ মেয়র প্রার্থীসহ ৮৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬২ জন এবং চারটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৬ জন প্রার্থী রয়েছেন।

সারা দেশে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও কক্সবাজারে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ১৮ নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন। একই সঙ্গে জামায়াতের এক নেতা মেয়র ও এক নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জামায়াতের কোনো প্রতিক্রিয়া না থাকলেও বিএনপির ১৮ নেতা স্থায়ীভাবে বহিষ্কার হতে পারে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, বিএনপি কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না।

এ পরিস্থিতিতে কক্সবাজার পৌরসভার নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের মধ্যে তা প্রত্যাহার করার আহ্বান করেন। অন্যথায় গাজীপুর সিটি নির্বাচনের মতো নেতাদের স্থায়ী বহিষ্কারের আশঙ্কা আছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর নির্বাচনে বৈধ হওয়া বিএনপির ১৮ নেতার মধ্যে রয়েছেন ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জেলা মহিলা দলের সভানেত্রী ও বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার বকুল। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ,

২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শাহেদুল আলম ও শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, ৩ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের সদস্য মিজানুল করিম, শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন রিয়াদ ও পৌর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল হক,

৬ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের সদস্য বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, ৭ নম্বর ওয়ার্ডে জেলা কৃষক দলের আহ্বায়ক বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরওয়ার ওসমান টিপু,

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল হক ও কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামশুল আলম, ১০ নম্বর ওয়ার্ডে শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল,

১১ নম্বর ওয়ার্ডে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা মো. মাইন উদ্দীন এবং ১২ নম্বর ওয়াডে জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ।

একই সঙ্গে জামায়াত নেতা সরওয়ার কামাল মেয়র প্রার্থী ও আমিনুল ইসলাম হাসান ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে।

ভোটগ্রহণ হবে ১২ জুন। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews