1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহেশখালীতে ডাকাতের ডেরায় পুলিশের অভিযান অস্ত্র ও গুলিসহ যুবক আটক

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

মহেশখালীতে ডাকাতের ডেরায় পুলিশের অভিযান অস্ত্র ও গুলিসহ যুবক আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ মো. জাইতুন ইসলাম প্রকাশ কালা সোনা (২৫) নামে থানার তালিকাভুক্ত দুর্ধর্ষ এক ডাকাতকে আটক করেছে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার পানিরছড়া এলাকা থেকে তাকে আটক করে। কালাসোনা হোয়ানক পানিরছড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে।

১৯ মে ( শুক্রবার) দুপুর ১টার সময় মহেশখালী থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আটক ডাকাত গ্রেপ্তার হওয়ার পর পুলিশি অভিযানে এক পর্যায়ে স্বীকার করে যে তার কাছে বা দখলে আগ্নেয়াস্ত্র আছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে থানার একটি বিশেষায়িত টিম অস্ত্র উদ্ধারের অভিযানে নামে।

এক পর্যায়ে আটকের ৮ ঘন্টা পর দিবাগত রাত ২ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামীর দেখানো মতে পানির ছড়া এলাকার তার বসত বাড়ি হইতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ধৃত ডাকাতের বিরুদ্ধে মহেশখালীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী পূর্বকোণকে বলেন,আসামি কালাসোনা আটকের পর তার দেয়া তথ্যমতে পুলিশ পানিরছড়া গ্রামের তার বাড়িতেও অভিযান চালায়। এসময় বসত ঘর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশখালী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু হচ্ছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews