1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে দুর্বৃত্তের হাতে ছাত্রলীগ নেতা জখম

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

নড়াইলে দুর্বৃত্তের হাতে ছাত্রলীগ নেতা জখম

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণপ্রতিনিধি,নড়াইল।

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো.বায়েজিদ মোল্যাকে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুডাঙ্গা বাজারের দলীয় অফিস থেকে বাড়ীতে আসার সময় গ্রামের রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ মোল্যা বাগুডাঙ্গা গ্রামের মোঃ বাদশা মোল্যার ছেলে।

এ বিষয়ে আহত বায়েজিদ মোল্যা জানান, দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতির সাথে তিনি জড়িত থাকার করণে তার ওপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আছে। রাতে বাড়িতে আসার পথে ৫/৭ জন দূবৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রাস্তার পাশে লুকিয়ে থাকে। ঘটনাস্থলে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে।

মোটরসাইকেলে থাকার কারণে ঐ কোপ হাতের উপর লাগে। স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এবিষয়ে কালিয়া উপজেলার নড়াগাতী থানা ছাত্রীগের সভাপতি মো.মঞ্জুরুল চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ নাসিম শেখ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews