1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় ২৫৯ বোতল বিদেশী মদ,নগদ টাকাসহ মাদককারবারি আটক

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

উখিয়ায় ২৫৯ বোতল বিদেশী মদ,নগদ টাকাসহ মাদককারবারি আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম পাগলীর বিল এলাকায় অভিযান চালিয়ে ২৫৯ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ আজিজুল হক প্রকাশ ভূট্টু নামের এক
মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-১৫।

বুধবার (১৭)মে বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম পাগলীর বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আজিজুল হক প্রকাশ ভূট্টু(৪৩) হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম পাগলীর বিল ০২নং ওয়ার্ড এর মৃত ছালেহ আহম্মদ এর ছেলে।

বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি আরও জানান,র‌্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্যম পাগলীর বিল জনৈক আজিজজুল হক প্রকাশ ভূট্টু এর সেমি পাকা বসত ঘরের পশ্চিম পার্শ্বে রুমে বস্তা ভর্তি বিপুল পরিমাণ মাদক মজুদ আছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করার একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দলের নিকট ধৃত হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত ব্যক্তির বসতঘরের খাটের নিচে রক্ষিত ২৫৯ বোতল বিদেশী মদ এবং মাদক বিক্রয়ের নগদ ৫১ হাজার,১০০ শত টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘ দিন যাবত বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে উখিয়াসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত বিদেশী মদসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews