1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘূর্ণিঝড় মোখা কাটিয়ে কক্সবাজার সৈকতে পর্যটকের পদচারণায় মুখর

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় মোখা কাটিয়ে কক্সবাজার সৈকতে পর্যটকের পদচারণায় মুখর

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের পর ফের পর্যটক পদচারণা বেড়েছে কক্সবাজার সৈকতে। সাগরের সান্নিধ্যপ্রেমীরা সকাল-দুপুর-সন্ধ্যায় বেলাভূমিকে মুখর করে রেখেছেন। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি বেড়েছে অবকাশ কাটাতে আসা নানান পেশাজীবী, বিপুল পর্যটক। বিকেলের সৈকত লোকারণ্য হয়েছে। আনন্দ, উচ্ছ্বাসে উত্তাল সাগরে ঢেউয়ের সান্নিধ্য নিচ্ছে অনেকে। সতর্ক থাকতে বারবার পরামর্শ দিচ্ছেন লাইফগার্ড কর্মীরা। নিরাপত্তা জোরদারের পুরো নজরদারি করছে ট্যুরিস্ট পুলিশ, এমনটি জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন।

প্রকৃতিতে জ্যৈষ্ঠের ক্ষিপ্রতা থাকার কথা, কিন্তু ঘূর্ণিঝড় মোখার আঘাতের পর দিনে রোদ আর রাতে বৃষ্টি হচ্ছে। পালটাচ্ছে সমুদ্রের রূপও। ঘূর্ণিঝড়ের ভয়ে গত কয়েক দিন সাগরে নামতে নিরুত্সাহিত করা হচ্ছিল। এখন বৈরী আবহাওয়ার ভয় না থাকায় সৈকতে ফের বেড়েছে পর্যটক। গতকাল বুধবার দুপুর থেকে সাগরতীরে পর্যটক দর্শনার্থীর পদচারণা ছিল লক্ষ করার মতো।

লক্ষ্মীপুর সদর থেকে আসা পর্যটক দম্পতি মোহাম্মদ আলী ও ইয়াসমিন আকতার বলেন, ‘ঈদের পর কক্সবাজার আসার কথা ছিল। কিন্তু নানা সমস্যার কারণে তখন আসা সম্ভব হয়নি, বিকেলে পরিবারসহ ঘুরতে চলে এলাম। এসে দেখি আমাদের মতো অনেক মানুষ এসেছেন। বেশ ভালো লাগছে।

চট্টগ্রামের চন্দনাইশ থেকে আসা পর্যটক কবির মাহমুদ বলেন, ‘কক্সবাজারে আমাদের এলাকার অনেক পরিচিত ব্যবসায়ী রয়েছেন। তাদের কাছে জেনেছি, বৃষ্টি হলে সৈকতে নামলে অন্যরকম ভালোলাগা জন্ম হয়। বুধবার সকালে এসে দেখি, সত্যি বৃষ্টিতে বেলাভূমিতে বেড়ানোর মজাই আলাদা।

কক্সবাজার হোটেল-গেস্টহাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কক্সবাজারে পর্যটকদের রাত যাপনের প্রায় সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল রিসোর্ট ও গেস্টহাউজ রয়েছে। আগে বছরের নির্দিষ্ট একটি সময় পর্যটন মৌসুম হিসেবে ধরা হতো। এখন পুরো বছরই কমবেশি পর্যটক থাকে। আর বেলাভূমিতে পর্যটকের পাশাপাশি থাকে স্থানীয় দর্শনার্থীও। তাই প্রতিদিন বিকেলে সৈকতে লোকসমাগম বাড়ে। মোখা-পরবর্তী সময়ে এখনো একই অবস্থা বিরাজ করছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন বলেন, ‘এখন সারা বছর পর্যটকের উপস্থিতি থাকে, সেই চিন্তা মাথায় রেখেই আমরা নিরাপত্তা বলয় সব সময় একই রাখি।’ সৈকত ও পর্যটন স্পটে নিরাপত্তা জোরদার করা রয়েছে, এর পরও কোথাও কেউ অনাকাঙ্ক্ষিত ক্ষতির শিকার হলে পুলিশবক্স, তথ্য কেন্দ্র বা ট্যুরিস্ট পুলিশ ভবনে এসে জানানোর অনুরোধ করেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews