1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিয়ানমারে ‘মানুষ বন্ধক’ রেখে মাদক আমদানি!মূলহোতাসহ গ্রেপ্তার-২

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

মিয়ানমারে ‘মানুষ বন্ধক’ রেখে মাদক আমদানি!মূলহোতাসহ গ্রেপ্তার-২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

মিয়ানমারে ‘মানুষ বন্ধক’ রেখে ইয়াবা আমদানিকারক মাদকের গডফাদার হিসেবে পরিচিত জকির ও তার সহযোগী ইসমাইল নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাজমপাড়ার মৃত সালেহ আহমদের ছেলে মো. জাকির আহমেদ প্রকাশ জকির (৩৯) ও একই এলাকার নুরুল বসরের ছেলে মো. ইসমাইল (৩৫)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ১৫ জানুয়ারি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের নাগরিক জসিম উদ্দিন নামে এক যুবককে মিয়ানমারে ইয়াবা ডিলারের নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে কথিত জসিম নিজেই জানায় টেকনাফ সদর হাজম পাড়ার জকির নামক ইয়াবা কারবারি তাকে মিয়ানমারের ইয়াবা ডিলারের কাছে বন্ধক রেখে ২৫ লাখ টাকার ইয়াবা নিয়ে আসে।

উক্ত ইয়াবার টাকা পরিশোধ না করায় মিয়ানমারের ইয়াবা ডিলাররা কথিত জসিমকে শারীরিক নির্যাতন করে ভিডিও প্রকাশের পরেই সংশ্লিষ্ট মাদক কারবারিরা আত্মগোপনে চলে যায়।

বর্ণিত ঘটনা বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হলে বিষয়টি র‌্যাব জানতে পারে। কক্সবাজার র‌্যাব-১৫ সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত ও প্রকাশিত ব্যক্তিদের চিহ্নিতসহ জড়িত মাদক কারবারিদের গ্রেপ্তারে টেকনাফ-উখিয়া ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়।

পাশাপাশি র‌্যাব অভিযান অব্যাহত রাখার পর মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসির একটি আভিযানিক দল ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আল মাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের সামনে থেকে জকিরসহ তার আরেক সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক জকির জানায় ফেসবুক, গণমাধ্যমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত আলোচিত ঘটনায় সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং গণমাধ্যমে প্রকাশিত জসিম তার পরিচিত লোককে মিয়ানমারে বন্ধক রেখে ২৫ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।

গ্রেপ্তার জকিরের বিরুদ্ধে মাদক কারবারিতে জড়িত থাকার অপরাধে টেকনাফ থানায় ৫টির বেশি মামলা রয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews