খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল :
নড়াইলে পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম (২৯) হত্যা মামলায় ১৫ মে (সোমবার) বিকালে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ জন আসামিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।


গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামি হলেন- নড়াগাতী থানাধীন গোবরাডাঙ্গা গ্রামের ওলি মিয়া ফকিরের ছেলে আমিনুর ফকির (৪০)।
এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

Leave a Reply