1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘুমধুমে টমটম চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ : ১১জনকে আসামী করে মামলা

  • সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

ঘুমধুমে টমটম চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ : ১১জনকে আসামী করে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে টমটম চালককে ( বিজিবির সোর্স জহুর আলম) হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ( ১৫ মে) সকালে নিহতের স্ত্রী মমতাজ বেগম ১১ জনকে আসামী করে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন।যার মামলা নং -৯ তারিখ-১৫/৫/২০২৩)।

এ মামলায় পুলিশ সকালেই অভিযান চালিয়ে -৪ আসামীকে খুনের সাথে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা হলেন,রোহিঙ্গা আমান উল্লাহ (৩৫), পিতা-রোহিঙ্গা কালু,জাহাঙ্গীর আলম (৩২) পিতা: হারুনুর রশিদ, মোহাম্মদ ইসমাঈল (২৮), পিতা: ছৈয়দ আলম। তারা ঘুমধুম ১ নম্বর ওয়ার্ড়ের খিজারীঘোনা গ্রামের বাসিন্দা।জমির উদ্দিন (২৮) পিতা: নুরুল ইসলাম সে ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলপাইতলী গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার আসামীদের মধ্যে জমির উদ্দিন ও মোঃ ইসমাঈল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা পুলিশকে স্বীকার করেছে। বিষয়টি পুলিশ এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

নিহতের স্ত্রী মমতাজ বেগম বলেন,তার স্বামী মূলত বিজিবি’র সোর্স এর পাশাপাশি টমটমও চালাতেন তিনি। মামলার আসামীরা সীমান্ত চোরাকারবারী।

তিনি আরো জানান, আটক আসামীদের মধ্যে জমির ও ইসমাঈল গভীর রাতে ফোন করে তার স্বামীকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় সীমান্তের ৩৩ নম্বর পিলার এলাকায়। সেখানেই তাকে মুখে কাপড় ঢুকিয়ে লাঠি ও রড় দিয়ে উপর্যপুরি আঘাত করে।

বিজিবির সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহা বলেন, ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । থানায় মামলা হয়েছে ১১ জনের বিরুদ্ধে। এছাড়া অজ্ঞাত নামা আরো ৭জন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews