কায়সার হামিদ মানিক,কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)এর সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় দু’জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
সোমবার দুপুরে কুতুপালংয়ের ক্যাম্প-১৭ তে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন- ক্যাম্প ১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।


এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ক্যাম্প-১৭ তে সোমবার দুপুরে একদল সন্ত্রাসীদের অবস্থানের খবরে এবিপিএন সদস্যরা অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এসময় এপিবিএন সদস্যরা আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দু’জন কে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে তৈরি দুটি এলজি বন্দুকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply