1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাকে আবারও গুলি করে হত্যা

  • শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাকে আবারও গুলি করে হত্যা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তরা কবির আহমদ নামের এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হলেন,কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের আবুল হোসেনের ছেলে কবির আহমদ(৩৫)।আহত হয়েছেন কবিরের বন্ধু উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর সি-২ ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ রফিক।

তবে কারা, কেন তাদের গুলি করেছেন তাৎক্ষণিক তা নিশ্চিত হতে পারেনি এপিবিএন পুলিশ।

তবে এডিআইজি ছৈয়দ হারুনুর রশীদ বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে অজ্ঞাতনামা ১০-১২ জন দুর্বৃত্ত আগে কবির আহমদকে হাত পিছমোড়া করে মুখ বেঁধে কয়েকটি গুলি করে। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হন।

এডিআইজি বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews