1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলতলায় বিএমএসএস’র মানববন্ধন

  • বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলতলায় বিএমএসএস’র মানববন্ধন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে খুলনার ফুলতলায় বিএমএসএস’র উদ্যোগে স্মরণকালের বৃহৎ মানববন্ধন হয়েছে।

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১০ মে বুধবার বিকাল ৪ টায় খুলনার ফুলতলায় স্বাধীনতা চত্ত্বরে প্রায় ২ শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র উদ্যোগে উক্ত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলার ঘটনা বেড়ে গেছে।
এর মধ্যে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা,

রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর রহমান জাহিদ ও খুলনার পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ,

আব্দুল মজিদ সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডা: মামুন কর্তৃক দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা এবং খুলনায় বিউটি পার্লারের মালিক কর্তৃক বিএমএসএস নেতা মুশফিক ও দেশ টিভির সাংবাদিক অসীম সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা,

চট্টগ্রামে দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিকের উপর হামলা, সাতক্ষীরায় সাংবাদিক শাহিন, ফরহাদ সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার সহ সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলা মিথ্যা-হয়রানীমূলক মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নেতা এএম রেজোয়ান রাজার সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, মহাসচিব মো: সুমন সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মো: শামীম খান।

আরো উপস্থিত ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো: রফিকুল ইসলাম, মিল্টন শেখ, তরিকুল ইসলাম টলার, রবিউল ইসলাম, মো: আমিনুর রহমান সেলিম হোসেন, মামুন মোল্লা, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন মোড়ল, সেক্রেটারি শেখ আসলাম হোসেন।

এছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, মুজিবর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, নূর নবী সামদানী, মুশফিক।

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা সভাপতি সোহেল রানা বাবু, যশোর জেলা সভাপতি নাসিম রেজা, সহ-সভাপতি আমের আলী, সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।

এছাড়াও ঝিনাইদহের শফিকুল ইসলাম আকাশ, মামুন হাচান, অভয়নগর উপজেলা কমিটির উপদেষ্টা হাদিউজ্জামান মল্লিক, মুন্সী আবদুল মাজেদ, সেক্রেটারি ফিরোজ খান, ফুলতলা উপজেলা বিএমএসএস নেতা তোফাজ্জল প্রমূখ।


উক্ত মানববন্ধনে খুলনা বিভাগের ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলন, যশোর, নড়াইল জেলা থেকে আগত প্রায় ২ শত সাংবাদিক অংশগ্রহণ করে । এসময় প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে ফুলতলার স্বাধীনতা চত্বর।

বক্তারা তাদের বক্তব্যে সুনামগঞ্জে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ও রাজশাহীর সাংবাদিক সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সকল আসামীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এছাড়া বিএমএসএস-এর কেন্দ্রীয় সহকারী সম্পাদক মানসুর রহমান জাহিদ, পাইকগাছা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ ও আব্দুল মজিদ সহ

সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং খুলনার সাংবাদিক মুশফিকুর ও অসীম সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

অন্যথায় কঠিন কর্মসূচীর ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
খুলনা বিভাগের ইতিহাসে এটা ছিলো সাংবাদিকদের সর্ববৃহৎ মানববন্ধন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews