1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরাদেহ ৪ দিনপর উদ্ধার,আটক-৪

  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরাদেহ ৪ দিনপর উদ্ধার,আটক-৪

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের ৪দিন পর এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।নিহত পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) উপজেলার চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। বুধবার বিকালে পুলিশ লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ী পার্শ্বে বাগান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে ও স্বরসতী একাডেমীর এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখের সাথে একই গ্রামের সবুর শেখের মেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসমিনের (১৪) মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে । তাদের দুইজনের মধ্যে প্রায় মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাত হতো ।

তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়ার পর গত শনিবার রাত ১০টার পর সিরাজ নিখোঁজ হলে তাকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে লোহাগড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়। যাহার নং ৩৩২/ তারিখ ৯ মে ২০২৩। বুধবার ১০ মে বিকালে এলাকাবাসী লংকারচর গ্রামের স্থান, মিরু মুন্সির ঘেরের পার্শ্বে বাগানের মধ্যে একটি বিকৃত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে নিহত সিরাজের স্বজনরা লাশ সনাক্ত করে এবং পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসীর ধারনা,দূবৃর্ত্তরা সিরাজকে কৌশলে হত্যা করে তার মুখমন্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করে নির্জন স্থানে ফেলে রাখে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ইয়াসমিন,তার পিতা সবুর শেখ,মা ও ভাই জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন জানান, এটি একটি হত্যাকান্ড। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews