1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

উখিয়ায় অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ টি ওয়ানশুটার গান, ৩২ রাউন্ড গুলি, ১ টি গুলির খোসা ও ২ টি ওয়াকিটকি সেট চার্জার সহ আরসা কমান্ডার হাফেজ জুবায়ের (৩২)কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)।

বুধবার ( ১০ মে) বেলা ১২ টায় উখিয়া ৮ এপিবিএন অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এপিবিএন পুলিশের অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোঃ আমির জাফর, বিপিএম বলেন , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আটক আরসা কমান্ডার হাফেজ জোবায়ের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ।

৪টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি জোবায়ের রোহিঙ্গা ক্যাম্পে খুন, ছিনতাই, রাহাজানি অপহরণ অস্ত্র ও মাদক ব্যবসায় সরাসরি জড়িত।প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার উক্যসিং ও সহকারি পুলিশ সুপার শাহ আলম উপস্থিত ছিলেন।

এপিবিএন পুলিশ জানান, ব্যাটালিয়ানের অধিনায়ক ও এ্যাডিশনাল ডিআইজি মোঃ আমির জাফরের নির্দেশে সহকারী পুলিশ সুপার শাহ আলম ও পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক – এ/১৪ তে অভিযান করেন।

ঘর ঘেরাও করে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসা কমান্ডার দুস্কৃতিকারী হাফেজ জুবায়ের কে গ্রেপ্তার করে। তার পিতার নাম ওমর মিয়া। আটক আরসা কমান্ডার জোবায়েরের স্বীকারোক্তি মতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধার ঘটনায় গ্রেফতারকৃত আরসা কমান্ডারের বিরুদ্ধে উখিয়া থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এপিবিএনের সহকারী পুলিশ ( মিডিয়া) সুপার ফারুক আহমেদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews