1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

থানায় গিয়ে লাঞ্ছনার শিকার নারী পুলিশ সুপারের নিকট বিচারের আবেদন

  • মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

থানায় গিয়ে লাঞ্ছনার শিকার নারী
পুলিশ সুপারের নিকট বিচারের আবেদন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

নড়াইলের লোহাগড়ায় এক নারী লোহাগড়া থানায় গিয়ে পুলিশ কর্মকর্তার নিকট লাঞ্ছনার শিকার হয়েছেন। ওই নারী লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের ফরিদ আহম্মেদ বিশ্বাসের স্ত্রী আলেয়া বেগম। লঞ্ছনার শিকার আলেয়া রবিবার (৭ মে) বিচার চেয়ে নড়াইল পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, আলেয়া বেগমের সাথে শরীকদের (স্বামীর ভাই) পূর্ব থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ সংক্রান্ত প্রতিপক্ষের আবেদনে বিজ্ঞ আদালত ১৪৪ধারা জারি করেন। যা গত ০১/১১/২০২১ ইং তারিখে আদালত কর্তৃক না মঞ্জুর হয়। আদালতের নিষেধাজ্ঞা না থাকায় গত শনিবার সকালে নিজ জমিতে ঘর নির্মান করছিলেন আলেয়া বেগম।

এ সময় লোহাগড়া থানা থেকে ছেলে বিএম ইমরান এর মোবাইলে ফোন দেন থানার ইন্সপেক্টর (অপারেশন) এস কে মিজান। বলেন জমির কাগজপত্র নিয়ে থানায় দ্রæত আসেন। ছেলে কাজে ব্যস্ত থাকায় আলেয়া বেগম নিজে থানায় গিয়ে ইন্সপেক্টর (অপারেশন) এস কে মিজানের রুমে যান।

গিয়ে দেখন প্রতিপক্ষের লোকজন দারোগা মিজানের রুমে বসা আছে। এ সময় আলোয়া বেগম নিজের পরিচয় দিয়ে কাগজপত্র দেখালে ইন্সপেক্টর মিজান আলেয়া বেগমকে ধমক দিয়ে বলেন এসব তাবিজকবজ নিয়ে দ্বারে দ্বারে ঘুরে লাভ নেই।

বাড়ি গিয়ে ঘর নির্মানের কাজ বন্ধ রাখুন। এ সময় আলোয়া বেগম কারন জানতে চাইলে পুলিশ মিজান উগ্রো মেজাজে বলেন, বেশি বুঝলে মামলা দিয়ে থানায় ভোরে দেব।

এ বিষয়ে আলোয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের খবর পেয়ে আদালতের আদেশপত্র এবং জমির কাগজ দেখাতে গিয়ে ছিলাম।

কিন্তু দারোগা সাহেব যে ভাবে লাঞ্ছনা করে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন তাতে খুব কষ্ট পেয়েছি। ঘরে পেরালাইস অসুস্থ স্বামী নিয়ে এখন ভয়ে আছি। তাই নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশায় পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।

অভিযোগের বিষয়ে কথা হয় লোহাগড়া থানার ইন্সপেক্টর (অপারেশন) এস কে মিজানের সাথে। তিনি বলেন জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযোগের ভিত্তিতে আলোয়া বেগমের ছেলেকে থানায় আসতে ফোন দিয়ে ছিলাম।

ছেলে থানায় না এসে আলেয়া বেগম নামের এক মহিলা এসেছিল। আমি জানতে পেরেছি এই জমি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই আমি তাদেরকে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে বলেছি। তবে মহিলাকে লাঞ্ছনার বিষয় অস্বীকার করেন ইন্সপেক্টর মিজান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews