1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে আ’লীগ নেতাসহ তিন জনকে হাতুড়ীপেটা

  • সোমবার, ৮ মে, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

নড়াইলে আ’লীগ নেতাসহ তিন জনকে হাতুড়ীপেটা

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
সোমবার (৮ মে) দুপুরে উপজেলার ফুলদাহ গ্রামে কামাল শেখের বাড়ীর সামনে এই হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারিরা কালিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম ফকিরের দুটি পা ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে আহতরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ফুলদাহ গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের সেলিম ফকির ও ফসিয়ার মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে। তারই জের ধরে সোমবার দুপুর ২ টার দিকে সেলিম ফকির ও তার ২ সমর্থক একই গ্রামের শাহিনুর ফকির (৪০)

ও জাহাঙ্গীর ফকিরের (৬৫) সাথে মটরসাইকেল যোগে কালিয়া থেকে বাড়ি ফেরার পথে কালিয়া-নড়াইল সড়কের ফুলদাহ গ্রামের কামাল শেখের বাড়ীর সামনে ফসিয়ার মোল্যা গ্রুপের ১০/১৫ জনের একদল সমর্থক সেলিম ফকিরের গতি রোধ করে তাদের উপর হামলা চালায়। এসময় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে দলনেতা সেলিম ফকিরসহ তার সঙ্গীদের আহত করে।

গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews