1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে অপহরণ ডাকাতি ও অস্ত্র মামলার দুই আসামী গ্রেপ্তার

  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

টেকনাফে অপহরণ ডাকাতি ও অস্ত্র মামলার দুই আসামী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের হ্নীলায় পৃথক অভিযান চালিয়ে স্কুল ছাত্রী অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার দুইজন আসামীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ৭ মে সকাল ৮টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে

হ্নীলা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী দরগাহ পাড়ার নুরুল আলম নুরের পুত্র আহমদ (১৯) কে এবং ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী আলী আকবর পাড়ার ফরিদ আহমদের পুত্র মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী ও তারা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী আহমদ এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নম্বর-২৫,

তারিখ-১০/০৪/২০২৩, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধানী ২০০৩) সালের এর ৭/৩০ ধারা এবং আসামী মো. আব্দুল্লাহ এর বিরুদ্ধে একই থানার মামলা নম্বর-২৫, তারিখ-০৭/০৫/২০২৩, পেনাল কোড ৩৯৯/৪০২ ধারা ও মামলা নম্বর-২৬, তারিখ-০৭/০৫/২০২৩, ১৮৭৮ সনে অস্ত্র আইনের ১৯ (এ)/১৯ (এফ) ধারায় মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পৃথক আইনে লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্কুল ছাত্রী অপহরণ মামলার বাদী আবুল কালাম আলম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী অপহরণ মামলার আসামী আহমদ গংয়ের কারণে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

যার ফলে আমার মেয়েকে এসএসসি পাস করানোর স্বপ্নটা ভেঙ্গে গেছে। ধৃত আসামীকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমার অপহৃত মেয়েকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলের আন্তরিক সহায়তা কামনা করছি’।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews