1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আহত ৩, গণপিটুনিতে আরসার কমান্ডার নিহত

  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আহত ৩, গণপিটুনিতে আরসার কমান্ডার নিহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছে। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক আরসার কমান্ডার নিহত হয়েছে।

রবিবার ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে। আহত রোহিঙ্গারা হলেন ১৩ নম্বর ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) এবং তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ বলেন, ভোরে বালুখালী ক্যাম্প-১৩ এর রোহিঙ্গা নেতা সৈয়দ হোসেনের ওপর হামলা চালায় ২০-২৫ জন আরসা সদস্য।

এসময় তাদের গুলিতে আশপাশে থাকা একই পরিবারের তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সাধারণ রোহিঙ্গাদের গণপিটুনিতে একজন আরসা সদস্য মারা যায়। এ ঘটনায় ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জেরদার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, রবিবার ভোরে ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০-২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে স্থানীয়দের চিৎকারে আশপাশের ব্লক থেকে লোকজন জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে।

এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয় এবং দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। আহতদের স্থানীয়দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে এপিবিএন মোতায়েন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews