1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় নারী নেত্রীকে কুপিয়ে হত্যাঃ পিতাপুত্র গ্রেপ্তার

  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

উখিয়ায় নারী নেত্রীকে কুপিয়ে হত্যাঃ পিতাপুত্র গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

উখিয়ার পালংখালীতে নারী নেত্রী লুলু আল মারজান (৩৮)কে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাতক মো. ইউছুপের পিতা মোঃ জাহাঙ্গীর আলম (৬০) ও তার ভাই মো. সেলিম (২১)।

রবিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, লুলু আল মারজান হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় শনিবার রাতে প্রায় ৭ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতা মো. ইউছুপ আত্মগোপনে। তাকে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার নিজ বাড়িতে লুলু আল মারজানকে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের মেজ মেয়ে। মামলায় এজাহারনামীয় আসামি ৪ জন। অজ্ঞাতনামা রয়েছে আরো ৪ জন।

নিহত লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।

পুলিশ জানিয়েছে, ইউছুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগে র‌্যাব তাকে গ্রেফতার করে। কারামুক্ত হয়ে হত্যাকাণ্ডটি ঘটায়।

নিহত লুলু আল মারজানের পিতা আলমগীর মেম্বারকে ২৫ বছর আগে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন ঘাতক মো. ইউছুপের পিতা মোঃ জাহাঙ্গীর আলম।

নিহত মারজান এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews