কায়সার হামিদ মানিক,কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে হ্নীলা রঙ্গিখালীর মাদক ও অস্ত্রসহ ১০টি মামলার পলাতক আসামী আবছারকে গ্রেফতার করেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. হোসনে মোবারক জানান, ৪ মে (বৃহস্পতিবার) ভোররাতে তাঁর নেতৃত্বে একদল পুলিশ বাহারছড়া চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ টি মাদক মামলা, ৩টি অস্ত্র মামলা এবং ২টি অন্যান্য মামলায় আত্নগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হ্নীলা রঙ্গীখালীর পশ্চিম গাজীপাড়ার ফকির আহমেদের পুত্র মোঃ আবছার কামাল প্রকাশ রায়হান (৩৩) কে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে জমি ক্রয়ের লেন-দেন হিসেবে কয়েকটি চেক ডিজঅনার মামলাও রয়েছে। উক্ত আসামী গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা হতে পালিয়ে পাহাড়ে আত্মগোপনে থাকা অবস্থায় কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হই’।

Leave a Reply