1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফ আইস ও ইয়াবাসহ কারবারী আটক

  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

টেকনাফ আইস ও ইয়াবাসহ কারবারী আটক

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ১ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি সুতার জাল এবং ১টি কাঠের নৌকাসহ মো. রিফাত প্রকাশ বিলা (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে। তার সহযোগী আরেকজন মাদককারবারী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নাফনদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে ৪ মে জানান, বুধবার ৩ মে ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ৯০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মেম্বারঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল তাৎক্ষনিকভাবে বর্ণিত এলাকায় গমন করে বেড়ীবাঁধের আড় নিয়ে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদল কিছুক্ষণ পর দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাফনদীর কিনারায় আসতে দেখে নৌকাটিকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফুলের ডেইল এলাকার মো. সামছুল আলমের ছেলে মো. রিফাত প্রকাশ বিলা (২১) নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। অপরজন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নাফনদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে মাছ ধরার জালের ভিতরে লুকায়িত অবস্থায় ১টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ১ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের জন্য ব্যবহৃত নৌকাটিসহ ২০ কেজি সুতার জাল জব্দ করা হয়। আটককৃত যুবককে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, সুতার জাল এবং নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews