1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না : কক্সবাজারে আইজিপি

  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না : কক্সবাজারে আইজিপি

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ’আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি কেউ ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (৩ মে) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসেন পুলিশপ্রধান। ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি সভা করেন।

বুধবার তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্পসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। আজ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সম্প্রতি ট্রলারে ১০ মরদেহ উদ্ধারের ব্যাপারে সংবাদ সম্মেলনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনোভাবেই হোক না কেন, ১০ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনা শোনার পরপরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠিয়েছি। এখানে সিআইডি ও পিআইবি টিম পাঠানো হয়েছে।

তাদের সঙ্গে র‌্যাবও কাজ করেছে। তারা এখানে এসে খোঁজখবর নিয়ে ঘটনার মূল কারণ বের করার চেষ্টা করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এ নিয়ে আমরা আরও কাজ করে যাচ্ছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘অপহরণ কিংবা যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আমাদের জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে সহায়তা চাওয়ার জন্য এলাকার সবাইকে অনুরোধ করব।

এই পরিষেবায় আমাদের টিম দক্ষতার পরিচয় দিচ্ছে। কিছু দিন আগেও ঢাকার রাজবাড়ীতে একটি ডাকাতির ঘটনায় ৯৯৯ -এ কল দিয়ে সহায়তা পেয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের তথ্য দিলে যে কেউ পুলিশের সহায়তা পাবে।‘

জলদস্যুদের ব্যাপারে আইজিপি বলেন, ’আত্মসমর্পণ করা জলদস্যুদের ব্যাপারে প্রতিনিয়ত খবর রাখছে পুলিশ। তারা স্বাভাবিক জীবনে ফিরে আবারও কোনো অপরাধ কর্মকােন্ড লিপ্ত হচ্ছে কি না, সে ব্যাপারে খবর রাখছি। তারা ভালো হতে চেয়েছে বলে আমরা তাদের সুযোগ দিয়েছি। কিন্তু আত্মসমর্পণের কথা বলে তারা পুনরায় অপরাধ সংঘটিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews