1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে ইয়াবা ও বিয়ারসহ আটক ২

  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

টেকনাফে ইয়াবা ও বিয়ারসহ আটক ২

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বাবিল এলাকায় অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবা ও ১১৬ ক্যান বিদেশি বিয়ারসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ তারাবনিয়াছড়ার নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ছাগলিয়াকাটা এলাকার মো. সৈয়দ আহাম্মদের ছেলে মো. তারেক (১৯)। এছাড়া তাদের আটকের সময় একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বুধবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৭৬০ পিস ইয়াবা ও ১১৬ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক এবং পলাতক মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয় করে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews