1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফের পাহাড়ে অপহৃত ২ জনকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার

  • সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

টেকনাফের পাহাড়ে অপহৃত ২ জনকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত ২ জনকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছিল।

সোমবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন– জাহাজপুরার বাসিন্দা বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন ও একই এলাকার মো. সরোয়ারের ছেলে মো. রিদুয়ান। রিদুয়ান জাহাজপুরা মডেল একাডেমির দশম শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

ওসি জানান, গত রবিবার সকাল ৮টার দিকে জাহাজপুরা পাহাড়ে কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় অপর ২ জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহত ২ ভাই হলেন-জাহাজপুরা এলাকার মো. ইউসুফের ছেলে আব্দুল আমিন ও আবদুল্লাহ।

ওসি আরও জানান, অপহরণের ঘটনাটি জানার পরই গ্রামবাসীর সহায়তায় পাহাড়ে অভিযান শুরু করে পুলিশ। এর মধ্যে সোমবার সকালে অপহৃতদের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। পরে প্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে গহিন পাহাড় ঘিরে ফেলে পুলিশ ও গ্রামবাসী। ফলে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও অপহৃত ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহৃতদের ব্যাপক নির্যাতন করা হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবদুল হালিম জানান, পাহাড়ে এখনও অভিযান চলছে। অপহৃত ২ জন সুস্থ হওয়ার পর বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর শনিবার মুক্তি পেয়েছে। সর্বশেষ ২ জনসহ ২০ জন মুক্তিপণ ছাড়া ফিরলেও অন্যরা মুক্তিপণ দিয়ে ফিরেছে বলে দাবি করেছে তাদের পরিবার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews