1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামী রাকিব বন্দুকসহ গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

চকরিয়ায় পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামী রাকিব বন্দুকসহ গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোরাপাড়ায় পুলিশের তিন সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামী রাকিবকে (১৯) একটি দেশীয় তৈরী বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতে হাফালিয়াকাটার মোরাপাড়া থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব (১৯) মোরাপাড়ার আব্দুর রশিদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার। তিনি বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারবাং ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে পুলিশের তিন সদস্য নিয়মিত টহলে বের হয়।

ওই সময় সড়কে ছুরি হাতে এক তরুণকে দেখতে পেয়ে দাঁড়াতে বললে সে পুলিশ দেখে চিৎকার দিতে দিতে দৌড়ে পালায়। তার চিৎকার শোনে পাড়ার অর্ধশত নারী-পুরুষ দা,রড়,লাঠি-সোঁটা নিয়ে বের হয়ে পুলিশকে কুপিয়ে জখমের পর একটি শর্টগান ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার সকালে ছিনতাই হওয়া অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসমী করে থানায় মামলা দায়ের করে। বুধবারই এজাহারনামীয় অভিযুক্ত ১৫ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ভোররাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে মামলাটির প্রধান আসামী রাকিবকে দেশীয় তৈরী বন্দুকসহ গ্রেপ্তার করে।

ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তাকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews