1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় বিজিবির অভিযানে ১০৫কোটি টাকার আইস উদ্ধারঃআটক-৩

  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

উখিয়ায় বিজিবির অভিযানে ১০৫কোটি টাকার আইস উদ্ধারঃআটক-৩

দেশের ইতিহাসে সর্বোচ্চ ১০০ কোটি টাকার আইস উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস)উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।এসময় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করতে সক্ষম হয়।

তাদের কাছ থেকে ২১কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকের মূল্য১০৫কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।

আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে বুজুরুছ মিয়া(৫১),একই গ্রামের আব্দু শুকুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৫)ও পালংখালী এলাকার আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার(৪০)।

আটককৃতদের উখিয়া থানার হস্তান্তর করা হয়।

বুধবার(২৬ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবি’র চিত্তবিনোদন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করেন সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির ।

তিনি বলেন,বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদক ক্রিস্টাল মেথ(আইস) পাচারের খবরে বালুখালী বিওপি’র সদস্যরা কৌশলে অবস্থান নিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে খবর আসে পালংখালী রহমতের বিল এলাকায় বিপুল পরিমাণ আইস পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে।

খবর পেয়ে একটি আশ্রয় কেন্দ্র থেকে ২১ কেজি ওজনের ২০ প্যাকেট আইস উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন,মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দল সেখানে অভিযান চালায়।

বিজিবির অভিযানে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। যেটির সিজার মূল্য ১শত কোটি টাকারও বেশি।

তিনি আরো বলেন, জব্দ করা আইস ও ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে। আটককৃতদেন থানা পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক,চোরাচালান রোধে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে বর্ডার গার্ড বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে কাঁটাতারের বেড়া সংস্কার সহ সব বিষয়ে আলোচনা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews